# আমাদের জীবনে Cpu এর প্রয়োজনীয়তা

## RAM আর Hard Disk - শুধু সংরক্ষণ, কোনো বুদ্ধি নয়

কম্পিউটারের দুনিয়াকে একটা অফিসের সাথে তুলনা করা যাক:

* **Hard Disk** হল অফিসের ফাইল ক্যাবিনেট - যেখানে সব ডাটা long-term সংরক্ষণ করা থাকে। এটা বড় কিন্তু slow।
    
* **RAM** হল অফিসের টেবিল - যেখানে আপনি বর্তমানে যে ফাইলগুলো নিয়ে কাজ করছেন সেগুলো রাখেন। এটা fast কিন্তু space কম।
    

কিন্তু - টেবিলে ফাইল রাখলেই কি কাজ হয়ে যায়? না! কাজ করার জন্য একজন মানুষ দরকার। কম্পিউটারে সেই "মানুষ" হল CPU।

## CPU - কম্পিউটারের মস্তিষ্ক

**CPU (Central Processing Unit)** হল কম্পিউটারের মস্তিষ্ক। এটা:

1. **Instructions পড়ে**: RAM থেকে code instructions পড়ে
    
2. **Calculation করে**: যোগ, বিয়োগ, গুণ, ভাগ থেকে শুরু করে জটিল calculations
    
3. **Decision নেয়**: if-else statements, loops, এবং অন্যান্য লজিক execute করে
    
4. **Data মুভ করে**: RAM, hard disk, এবং অন্যান্য devices এর মধ্যে data transfer control করে
    

```go
func main() {
    num1 := 5
    num2 := 10
    sum := num1 + num2    // এই যোগফল CPU calculate করে
    fmt.Println(sum)      // Output: 15
}
```

উপরের code এ, RAM শুধু variables store করে, কিন্তু CPU calculation করে আর program logic execute করে।

## একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝি

আপনি যখন আপনার কম্পিউটারে \[`main.go`\]main.go ) ফাইলটি run করেন:

1. **Hard Disk** থেকে program code load হয়
    
2. **RAM** এ code আর data এর একটা working copy তৈরি হয়
    
3. **CPU** প্রতিটি instruction execute করে:
    
    * `Vertex` struct এর memory allocation
        
    * `{1, 2}` values দিয়ে struct initialization
        
    * `fmt.Println()` function call
        
    * Output screen এ show করা
        

```go
package main

import "fmt"

type Vertex struct {
	X int
	Y int
}

func main() {
	fmt.Println(Vertex{1, 2})
}
```

এখানে CPU না থাকলে কে instructions follow করবে? কে memory allocate করবে? কে function call এর flow handle করবে?

## CPU ছাড়া কম্পিউটার - একটা লাইব্রেরি without লাইব্রেরিয়ান

CPU ছাড়া কম্পিউটার হবে:

* বইয়ের রাক (hard disk) সহ একটা লাইব্রেরি
    
* টেবিলে কিছু বই (RAM)
    
* কিন্তু কেউ নেই যে বই পড়বে, বুঝবে, অর্থ বের করবে
    

## শেষ কথা

Modern computing এ RAM আর storage শুধুই যথেষ্ট নয়। CPU হল "thinking" component যা program logic execute করে। RAM আর hard disk শুধু data store করে, কিন্তু data নিয়ে কিছু করতে পারে না।

আজকের জটিল software, games, AI applications, এবং online services - সবকিছুই powerful CPUs এর উপর নির্ভর করে যেগুলো billion operations per second হিসাবে কাজ করে।

সুতরাং RAM আর hard disk থাকলেও, CPU হল computer এর brain যা ছাড়া কম্পিউটার শুধুমাত্র একটি নিষ্ক্রিয় data storage device!
